৪ নভেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : নগরীর বন্দরবাজার এলাকায় শোডাউন করেন সাম্প্রতিক সময়ে ইসি কর্তৃক নিবন্ধন বাতিল করা জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্র শিবিব। এসময় তারা জেল রোড পয়েন্টে বেশ সময় রাস্তায় অবস্থান করে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর করিম উল্লাহ মার্কেটের দিক থেকে মিছিল সহকারে জেলরোড-মাজনপট্টি পয়েন্টে অবস্থান নেয় মহানগর শিবির কর্মীরা। এসময় কিছু সংখ্যক পুলিশ সদস্যদেরও শিবিরের অবস্থানস্থলের পাশে লাটি নিয়ে ঘুরাঘুরি করতে দেখা যায়।

সরেজমিন দেখা যায়, শিবির কর্মীরা মিছিল নিয়ে ধোপাদিঘীর পাড়ের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে জেলরোড-মহাজনপট্টি পয়েন্টে তারা ব্যানার গুচিয়ে রাস্তা অবরোধ করে বিভিন্ন সরকার বিরুধী শ্লোগান দেয়। এসময় পাশেই একাধিক পুলিশ সদস্যদের লাটি নিয়ে ঘুরাঘুরি করতে দেখা যায়। প্রায় ১০ মিনিট রাস্তায় অবস্থান করে তারা চলে যায়।