৩ নভেম্বর ২০১৮


আমরাই আছি, আমরাই থাকব : এমপি ইয়াহ্ইয়া

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, ‘যে যা কিছুই বলেন না কেন, সিলেট-২ আসনের আমরাই আছি এবং আমরাই থাকবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন এটাই আমার প্রত্যাশা।’

শুক্রবার সন্ধ্যায় প্রায় ৮৭ লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সম্ভুমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থান শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি বলেন, ‘বিশ্বনাথ ও ওসমানীনগরে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতিকে তিনি ভোট চেয়ে বলেন, আমার এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, আমি সকলের দোয়া ও ভালাবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই।’

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, সুমন আহমদ সুনন, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার, সম্ভুমর্দান মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়েজ আহমদ, সম্ভুমর্দান মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি গয়াছ মিয়া।

এসময় উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বি আজাদ মিয়া, ইছবর আলী, শফিকুর রহমান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি ইসলাম উদ্দিন, সম্ভুমর্দান মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলী আহমদ, দশঘর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, জাপা নেতা আব্দুল মন্নান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল কান্ত দাস, শাহান শাহ সাঈদ প্রমুখ।

শেয়ার করুন