৪ মে ২০২৩


জকিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে পুকুরে ডুবে আরোহি বিনতে হোসেন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরোহী উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতার গ্রামে মারুফ হোসেনের কন্যা।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে পরিবারের সবার অজান্তে আরোহি তাদের বাড়ির পুকুরে চলে যায়। একপর্যায়ে তাঁর খোঁজ পড়লে আরোহিকে পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়।

জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন