১ নভেম্বর ২০১৮


হবিগঞ্জে পাসপোর্ট পেতে চরম ভোগান্তি

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গত দুই দিন যাবত যাবতীয় সেবা বন্ধ রয়েছে। আর এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন পাসপোর্ট করতে আসা সাধারণ লোকজন। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে জেলার গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ লোকজনদের।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ বলছে, সার্ভারে সমস্যা জনিত কারণে অফিসের সকল ধরণের সেবা বন্ধ রয়েছে। তবে শ্রীঘ্রই সমস্যা দুর করে পাসপোর্ট সেবা চালু করা হবে।

জানা যায়, মঙ্গলবার সকালে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার মেশিনে আগুণ লেগে যায়। আর এতে করে সকল ধরণের কার্যক্রমে বন্ধ হয়ে যায়। বুধবার পর্যন্ত মেশিনটি মেরামত করতে না পারায় গত দুই দিন যাবত অফিসটির সকল বিভাগের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এমতাবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন পাসপোর্ট করতে আসা লোকজন।

পাসপোর্ট করতে আসা মাসুম মিয়া নামে এক যুবক জানান, আমি জেলার একটি প্রত্যান্ত অঞ্চল থেকে পাসপোর্ট করতে এসেছি। এখানে এসে শুণছি যে এখন পাসপোর্ট করা যাবে না। অফিসের কোন মেশিনে নাকি সমস্যা হয়েছে। তাই আমাকে এখন বাড়িতে ফেরত যেতে হচ্ছে। এছাড়াও মাসুমের মত এমন অনেককেই পাসপোর্ট না করে বাড়িতে ফেরত যেতে দেখা গেছে।

হবিগঞ্জ আঞ্চলিক পার্সপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ সুফিউল­াহ জানান, সার্ভার মেশিনের সমস্যা জনিত কারণে সকল সেবা বন্ধ রয়েছে। আশা করি আগামী দুই তিন দিনের মধ্যে সমস্যার সমাধান করে পুণরায় সকল ধরনের সেবা চালু করা হবে।

শেয়ার করুন