৩০ অক্টোবর ২০১৮

সৈয়দ রাসেল আহমদ:: সিলেট গোলাপগঞ্জ থানাধীন বাঘা ইউনিয়নের দুই নং ওয়ার্ড তুরুক ভাগ গ্রামের খেয়া ঘাটে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছে।
৩০ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকার সময় স্থানীয়রা সুরমা নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান। তবে তাৎক্ষণিকভাবে অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানায় যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টি জানেন না বলে জানান,তবে তাঁরা বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন বলে জানান।