২৮ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরী উপশহরে নিজ দলের কর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মী হোসাইন আল জাহিদ খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনার পর আটক ব্যবসায়ীকে ওই মামলায় গ্রেফতারও দেখানো হয়েছে।
শাহপরাণ থানার ওসি আখতার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জাহিদ খুনের ঘটনায় দায়ের করা মামলা নং ১২ (২৬/১০/১৮)। ওই মামলায় আটক ব্যবসায়ী হাবিবুর রহমানকে এজাহারভুক্ত ৬ নং আসামী হিসেবে দেখিয়েছেন মামলার বাদী। এছাড়া ঘটনার সাথে অন্তত ১০ জন জড়িত ছিল। সবাই পুলিশের নজরে রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপরাধী যেই হোক ছাড় পাবেনা বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহরের তিব্বিয়া কলেজের সামনে ছুরিকাঘাতে খুন হন ছাত্রলীগের সুমন গ্রুপের কর্মী জাহেদ। তিনি স্থানীয় সীমান্তিক কলেজের নবম শ্রেনীর ছাত্র। তার হত্যার ঘটনায় ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সাবেক নেতা জাকারিয়া মাহমুদ গ্রুপকে দায়ি করছেন তার সহকর্মীরা।