২৮ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : বেসরকারী উন্নয়ন সংস্হা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপম্যান্ট অব বাংলাদেশ(এফআইভিডিবি)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যেহীন আহমদ আর নেই। রোববার সকাল পৌনে ৭ টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইড হসপিটালে তিনি ইন্তেকাল করেন ।(ইন্না—রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। সম্প্রতি চেকআপের জন্য ঢাকায় যান এবং সেখানে হঠাৎ করে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেন চিকিৎসকরা। সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান ।
তাঁর ভাগ্নে ও কিডনী রোগের প্রখ্যাত চিকিৎসক ডাঃ নাজমুস সাকীব জানান , যেহীন আহমদের মরদেহ আজ রবিবার বিকেলেই সিলেটে নিয়ে আসা হবে। পরদিন সোমবার জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য , চির কুমার যেহীন আহমদ সিলেটের আলোকিত ব্যক্তিদের মধ্যে অন্যতম । সমাজের তৃণমূল পর্যায়ে উন্নয়নে তাঁর অসামান্য অবদান রয়েছে ।