৮ মে ২০২২


নগরীতে বন্ধ হয়ে গেল বুস্টার ডোজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন এলাকায় করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে সমূহে এখন থেকে আর বুস্টার ডোজ দেয়া হবেনা।

রোববার থেকে তা বন্ধ করে দেয়া হয়। তবে নগর ভবনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে সিনোভ্যাক ও সিনোফার্ম টিকা দান কার্যক্রম যথানিয়মে চলমান থাকবে।

সিলেট সিটি কর্পোশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিকি সূত্র জানায়, কোভিড-১৯ ভ্যাকসিনের টিকার সনদ সংক্রান্ত যেকোন প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের নীচ তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন