২৭ অক্টোবর ২০১৮


লিডিং ইউনিভার্সিটির ৫৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : লিডিং ইউনিভার্সিটির ৫৮ তম সিন্ডিকেট সভা শনিবার সকালে বিশ্ববিদ্যালয় বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

এতে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য মনোনীত সদস্য ইউনিভার্সিটি অব এসিয়া প্যাসিফিক এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম হাবিবুল আহসান, বোর্ড অব ট্রাস্টিজ এর মনোনীত সদস্য সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য শায়েখুল হক চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রফেসর ড. রাশেদ তালুকদার, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান খান এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম পিএসসি উপস্থিত ছিলেন।

সিন্ডিকেট সভায় লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল এর সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও পদোন্নতি এর অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন