২০ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট কানাইঘাটের উত্তর গোবিন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ আজমল হোসেন ওরফে কালা (৩০) নামে এক মাদক কারবারি কে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে কানাইঘাট পৌরসভার উত্তর গোবিন্দপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আজমল কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
জানা যায়, কানাইঘাট পৌরসভার উত্তর গোবিন্দপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গলে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে ধাওয়া দেন। জনতার ধাওয়া খেয়ে বেশ কিছু ভারতীয় মদের বোতল ফেলে আজমল হোসেন পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে বিষয়টি কানাইঘাট থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে যান। পরে উত্তর গোবিন্দপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে চটের বস্তায় রক্ষিত সহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার মোট ২১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ তাকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী আজমল হোসেন ওরফে কালার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দয়ের করেছে। কানাইঘাট থানার মামলা (নং- ১১- ২০/০৭/২০২৩) দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক।