২৬ অক্টোবর ২০১৮
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হচ্ছে- মোঃ আব্দুল জব্বার (২৭) ও লিটন ওরফে বচ্চন (২৮)। এদের মধ্যে বচ্চন আগেও মাদক মামলায় জেল খেটেছে। জেল হতে বের হয়ে পুনরায় মাদকের ব্যবসা শুরু করে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) জ্যোতির্ময় সরকার।
আটক মাদক ব্যবসায়িদের আসামী করে পুলিশ পরিদর্শক জিএম হামিদুর রহমান দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে রয়েছে বলেও জানান তিনি।