২৪ অক্টোবর ২০১৮


ঐক্যফ্রন্টের সমাবেশ: ভোগান্তিতে সিলেটবাসী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐকের সমন্বয়ে গঠিত ফ্রন্টের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সিলেটের তালতলা ভিআইপি রোডের পাশে জেলা রেজিস্ট্রারি মাঠে। সমাবেশের কারনে রেজিস্ট্রারি মাঠের আশেপাশে তীব্র যানজট ছড়িয়ে পরেছে।

সরেজমিনে দেখা যায়, সিলেটের যে মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ হচ্ছে সেখানে বড়জোড় হাজারখানেক বেশি মানুষের জড়ো হওয়ার জায়গা নেই। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা মাঠ ছাপিয়ে আশেপাশের রাস্তায় ছাড়িয়ে গেছে। ফলে তালতলা, বন্দর, কিন ব্রিজ এলাকায় যানবাহনের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যারফলে সিলেট নগরীতে বিভিন্ন স্থান থেকে দৈনিন্দন কাজে আসা মানুষজন চরম ভোগান্তির শিকার হন।

দুপুরের পর থেকে শত শত নেতাকর্মীদের মিছিল একে একে প্রবেশ করতে থাকে রেজিস্ট্রারি মাঠে। মাঠে স্থান সংকুলান না হওয়ায় সবাই আশেপাশের রাস্তায় অবস্থান নেন। যার ফলে সিলেট শহর যানজটের কারনে থমকে যায়।

উল্লেখ্য ঐক্যফ্রন্ট গঠনের পর আজ প্রথম ৭ দফা দাবিতে সমাবেশ করছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শেয়ার করুন