৪ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীর ১৬টি এলাকায় নেই বিদ্যুৎ। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নতুন সঞ্চালন লাইন স্থাপন ও উন্নয়নমূলক কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সঞ্চালন লাইন স্থাপন ও উন্নয়নমূলক কাজের জন্য সিলেট মহানগরের টিলাগড়, রাজপাড়া, বেতার, সিলেট সরকারি কলেজ, লামাপাড়া, সবুজবাগ, গোলাপবাগ, শাহজালাল উপশহর রোড, মেন্দিবাগ, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবরী হাওর, ফুলতলী মাদ্রাসা, কাঁচাবাজার, সোবহানীঘাট পয়েন্ট, বঙ্গবীর, হাফিজ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় এই সমযে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।