৭ আগস্ট ২০১৭
ডেস্ক রিপোর্ট : সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস-মিডিয়া (সিফডিয়ার) ২০১৭-১৯ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। লতিফা-শফী মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞানে প্রভাষক শেখ আব্দুল রশিদকে চেয়ারম্যান ও আব্দুল মুহিত দিদার কে নির্বাহী পরিচালক করে ৭ সদস্যর কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন ভাইস-চেয়ারম্যান ডাঃ শামীমা নাসরিন ইভা, জয়েন্ট সেক্রেটারী এডভোকেট জুনেদ আহমদ, ট্রেজারার এমরানুল ইসলাম রুবেল, সদস্য আব্দুল মোমিান ইমরান ও তাসলিমা খানম বীথি।
সভায় সকলের সম্মতি ক্রমে পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টারা হলেন বীর মুক্তিযোদ্বা মির্জা জামাল পাশা, প্রকৌশলী এ এস এম খায়রুল আখতার চৌধুরী, প্রবাসী কমিউটি নেতা জুলকার নায়েন, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দূল বাতিন ফয়সল, প্রবাসী কমিউনিটি নেতা শেখ মাহমূল হাসাান দুলাল।
(আজকের সিলেট/৭ আগষ্ট/ডি/প্রেবি/কেআর/ঘ.)