২৬ জুলাই ২০২৩


সিলেটে নগরী থেকে স্কুলছাত্রী নিখোঁজ

শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক : সিলেট নগরীর রিকাবিবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে গানের ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মুনালী দাস (১৩) নামে স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ মুনালী নগরীর কুয়ারপাড়স্থ এলাকার প্রদীপ চন্দ্র দাসের মেয়ে। সে ওসমানী উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

বুধবার সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা প্রদীপ চন্দ্র দাস। জিডি নং ২৮৩০।

এর আগে মঙ্গলবার (২৫জুলাই) বিকাল পৌণে ৫টার দিকে নগরীর রিকাবিবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে গানের ক্লাসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি মুনালী।

জিডি সূত্রে জানা যায়, মুনালী দাস (১৩) গত ২৫ জুলাই বিকাল পৌণে ৫টার দিকে রিকাবিবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে গানের ক্লাসে যাবে বলে কুয়ারপাড়স্থ বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও সে বাসায় ফিরে না আসায় মুনালীর পরিবার রিকাবিবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে ক্লাস করা অন্য একটি ছেলের অভিভাবকের সাথে যোগাযোগ জানতে পারেন মুনালী ক্লাস করার জন্য যায়নি।পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানসহ তাদের আত্মীয় স্বজনদের বাসা বাড়ীতে খোঁজাখুজি তার কোন সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

শেয়ার করুন