২১ অক্টোবর ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেটে সমাবেশের অনুমতি কেন দেয়া হবে না জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী।
রবিবার সকাল এগারটার দিকে নোটিশটি ইন্টারনেটে এবং রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে এ নোটিশের যথাযথ জবাব না পেলে এ নিয়ে হাইকোর্টে রিট করবেন জানিয়ে নোটিশদাতা এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সভা-সমাবেশ করা যে কোন নাগরিকের সাংবিধানিক অধিকার। সভা করার অনুমতি না দেয়া সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা শান্তিপূর্ণভাবে জনসভা করতে চাই।
এর অনুমতি না দিয়ে সরকার আমাদের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নিচ্ছে। এটা হতে দেয়া যায় না। আমরা এর আইনি প্রতিকার চাইবো।