৪ অক্টোবর ২০২৩


‘ আমেরিকার নাগরিকত্ব বাদ দিয়ে এসেছি, আশা করি অন্যরাও দেশের প্রতি এ দায়বদ্ধতা প্রদর্শন করবে’

শেয়ার করুন

 

 

আজকের সিলেট ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাদ দিয়ে স্বদেশে ফিরেছেন বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমি আমেরিকার (যুক্তরাষ্ট্র) নাগরিক ছিলাম। নাগরিকত্ব বাদ দিয়ে এসেছি। খুব কম সংখ্যক লোক নাগরিকত্ব বাদ দিয়ে স্বদেশে ফেরে। আমি মনে করি, দেশ আমাদের বিনা পয়সায় পড়িয়েছে। দেশের প্রতি দায়বদ্ধতা আমাদের আছে । আমি আশা করব অন্যরাও দেশের প্রতি এ দায়বদ্ধতা প্রদর্শন করবে।’

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি।

বিদেশিরা কখনো দেশের মঙ্গল চাইবে না উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছি। দেশটাকে উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য। আমরা যদি না করি, হু উইল ডু দ্যাট? (এটা কে করবে)। দেশের লোকদের এটি করতে হবে ।’

মার্কিন ভিসানীতির ব্যাপারে তিনি বলেন, ‘সরকারি কর্মচারীদের মধ্যে একটা ভয়-ভীতি থাকতে পারে, কিংবা এ ধরনের যারা সমাজের উঁচুস্তরের মানুষ আছেন তাদের মধ্যে থাকতে পারে। কারণ তাদের ছেলেমেয়ে বিদেশে থাকে। ওনারা অনেকে ঘুস-টুস খেয়ে দুর্নীতি করে বিদেশে বাড়ি-ঘর করেছেন। ওনাদের একটা ভয় থাকতে পারে যে ওনাদের যদি ভিসা না দেয় তাহলে বাড়ি-ঘরটা দেখভাল করবেন কীভাবে?’

এএস // আতারা

শেয়ার করুন