১৯ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে শুরু হয়েছে একাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি। গত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় এ আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া সাংসদ নির্বাচিত হন। আসন্ন নির্বাচনে ২০ দলীয় জোট, মহাজোট ও নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আসনটিতে চলছে নতুন হিসাব নিকাশ।
স্থানীয় সূত্র মতে, বিএনপি নেতৃত্বাধিন ২০ দলীয় জোট থেকে দলীয় মনোনয়ন চাইছেন এই আসটির সাবেক এমপি, নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা ও খেলাফত মজিলসের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। তবে ২০ দলীয় জোট নির্বাচনে অংশ নিলে শেষ মেষ আসনটিতে জোটের প্রার্থী হবেন ইলিয়াসপত্নী লুনা এটি প্রায় নিশ্চিত।
এদিকে, আওয়ামীলীগের মনোয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন দুই চৌধুরী। তারা হলেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী। আর নিজের অবস্থান ধরে রাখতে মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
সংশ্লিস্ট সূত্রমতে, আসন্ন বিএনপি নির্বাচনে বিএনপির নের্তৃত্বাধিন জোট ও ঐক্যফ্রন্ট যেকোন মূল্যে অংশ গ্রহণ করতে চায়। সিলেট সহ সারাদেশে ইতিমধ্যে প্রস্তুতিও নিচ্ছে এই জোট। আর এক্ষেত্রে আসটি নিজেদের অনুকুলে পুনরুদ্ধার করতে নিখোঁজ ইলিয়াস আলীর আবেগকে কাজে লাগাতে চায় তারা। এজন্য ইলয়াসপত্নীকেই ২০ দলের প্রার্থী করা হবে।
অপরদিকে, বিএনপি নির্বাচনে আসলে মহাজোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিবে আওয়ামীলীগ। আর এক্ষেত্রে এই আসটি জাতীয় পার্টিকে ছাড় দিবে দলটি। শেষমেষ সকল সমিকিরণ ঠিক থাকলে আসটিতে চুড়ান্ত লড়াই হবে লঙ্গল ও ধানের শীষে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াহইয়া চৌধুরী এহিয়া। লাঙ্গল প্রতীকে এহিয়া পান ৪৮ হাজার ১৫৭ ভোট আর মুহিবুর রহমান আনারস প্রতীক নিয়ে পান ১৭ হাজার ৩৮৯ ভোট।
নবম সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তখনকার যুক্তরাজ্য ফেরত আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী। অনেকটা চমক সৃষ্টি করেই নির্বাচনে জিতে যান তিনি।
সে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে শফিকুর রহমান চৌধুরী পান ১ লক্ষ ৮ হাজার ২৮০ ভোট। আর ইলিয়াস আলী পান ১ লক্ষ ৫ হাজার ১০৬ ভোট।
গত নির্বাচনে মহাজোটের স্বার্থে দলের হাই কমান্ডের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে আসটি ছেড়ে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে।