৭ মার্চ ২০২৩


ফুলতলী ছাহেব কিবলার বাড়ির পুকুরে মাদ্রাসা ছাত্রের লাশ

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে ফুলতলী ছাহেবে কিবলাহ আব্দুল লতিফ -এর বাড়ির পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।নিখোঁজ থাকার দুই দিন পর মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে লাশটি পুলিশ উদ্ধার করে।

সালমান আহমদ তায়েফ (১১) নামের ওই শিশুছাত্র মৌলভীবাজার জেলার রাজনগর থানার ইন্দানগর গ্রামের মৃত মো. আফতাব আলীর ছেলে। সে চাহেবে কিবলার বাড়িতে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানায় থাকতো।

লাশ উদ্ধারের বিষয়টি গণমমাধ্যমকে নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুন