১৮ অক্টোবর ২০১৮
ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, সাবেক সফল রাষ্ট্রনায়ক এইচ.এম এরশাদ আগামী শনিবার ঢাকায় মহাসমাবেশর ঢাক দিয়েছেন। দেশের সচেতন জনগন মাহাসমাবেশকে জনসুদ্রে পরিনত করবে। দেশের এই ক্রান্তিলগ্নে এসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সিলেটবাসীকেও সমাবেশে যোগ দেয়ার আহবান জানান তিনি।
বৃহষ্পতিবার বিকেলে মহাসমাবেশ সফলের লক্ষে সিলেট মহানগর জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত প্রচার মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর আহ্বায়ক সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়া এমপির নেতৃত্বে প্রচার মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এক সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়। পথ সভায় মহা সমাবেশ সফল করতে সিলেটের সকল নেতৃবৃন্দকে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানান তিনি।
সিলেট মহানগর জাতীয় পার্টি সিলেট মহানগরের সদস্য সচিব এডভোকেট আব্দুল হাই কাইয়ুমের সভাপতিত্বে ও মহানগর শ্রমিক পার্টির আহ্বায়ক এম. বরকত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মৌলভী আবুল কালাম দুলাল, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুফিয়ান খান, মুরাদ আহমদ শাহীন, এম. মুর্শেদ খান, আব্দুল হান্নান রুমন, ছাত্র সমাজ মহানগর কমিটির সদস্য সচিব জাহিদ হাসান, সুমন আহমদ, মাছুম আহমদ, জসিম আহমদ, নাজিম আহমদ, মো. সবুজ মিয়া, মো. তিতাস খান, জাতীয় মহিলা পার্টি নেত্রী রুনা চৌধুরী, রেশমা চৌধুরী, সালমা আক্তার, মনি বেগম, জেবিন চৌধুরী, সেবিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।