২৩ এপ্রিল ২০২১


হাওরে ২৫ ভাগ ধান কাটা শেষ, নেই শ্রমিক সংকট

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জসহ হাওরভুক্ত কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাক্ষণবাড়িয়ায় জেলার গড় হিসাবে ২৫ ভাগ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। এবার এসব এলাকায় ধান চাষ হয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৫৩৪ হেক্টর জমিতে। আর চলতি বছর দেশের হাওরে ৪ লাখ ৫১ হাজার ৭৭০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যার মধ্যে ৪০ ভাগ জমির ধান কাটা এরই মধ্যে শেষ হয়েছে। সেখানে শ্রমিক সংকটও নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

অনলাইনে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব অনুযায়ী, এ বছর হাওরভুক্ত ৭টি জেলা- কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়ায় বোরো আবাদ হয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৫৩৪ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু হাওরে আবাদ হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৭৭০ হেক্টর জমিতে।

শেয়ার করুন