১৭ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল হতে শারদীয় দূর্গা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন পূজা মন্ডপে অনুদানের ৪২টি চেক বিতরণ করা হয়েছে।
বুধবার নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দের হাতে হস্তান্তরের মধ্য দিয়ে এ চেক বিতরণ কার্যক্রম শুরু হয়।
এসময় বিভিন্ন পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দের হাতে চেক তুলে দেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিভাগের ট্রাস্টি চন্দন রায়।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেইনিং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক বিমলেন্দু পাল, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক দিবাকর ধর রাম সহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।