১২ ফেব্রুয়ারি ২০২৩


১নং ওয়ার্ডে মহানগর স্বেচ্ছাসেবক দলের তথ্য ফরম বিতরণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মহানগর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে ১ নং ওয়ার্ডে তথ্য উপাত্ত ফরম বিতরণ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ১.২.৩ ওয়ার্ডের টিম প্রধান আবু আহমদ আনসারীর সভাপতিত্বে, আবির হাসান মুহিন ও ইবনে জাহান তানভীরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।

স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমদের কোরআন তেলায়তের মধ্য দিয়ে সূচিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খাঁন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, রুনু আহমদ, ওসমান হারুন পনি, আজিজ খান সজীব, দেওয়ান রেজা মজিদ, শফিকুল ইসলাম, সামাদ হোসেন, রাসেল আহমদ, ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বাইনুদ্দিন মিয়া ও সদস্য সচিব গুলশান আহমদ।

অনুষ্ঠানে পদপ্রত্যাশী প্রায় অর্ধশত নেতাকর্মীদের মধ্যে তথ্য উপাত্ত ফরম বিতরণ করা হয়।

শেয়ার করুন