১৬ অক্টোবর ২০১৮


বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব খাদ্য দিবস পালিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কর্মগড়ে ভবিষ্যৎ কর্মই গড়বে ২০৩০ এ ক্ষুধামুক্ত’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেটে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার।

অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আবদুল্লাহ, সহকারি কমিশনার উম্মে সালিক রুমাইয়া, এনডিসি বেলায়েত চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন