১৬ নভেম্বর ২০২১


নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি উত্তোলন, তিন জনের কারাদণ্ড

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফসলি জমি ও খাল থেকে মাটি উত্তোলনের অভিযোগে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কল্যাণপুর গ্রামের আব্দুল কাদির (৩৬), বাগাউড়া গ্রামের তাহের মিয়া (১৯) ও সদরঘাট গ্রামের দুলাল মিয়া (২৭)।

মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ এ আদেশ দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া এলাকায় একটি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করছিলেন। এতে খালের পাড়, ফসলি জমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

খবর পেয়ে ঘটনাস্থল আসে ভ্রাম্যমাণ আদালত। এরপর ওই তিন জনকে আটক করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারা অমান্য করার দায়ে তিন জনের প্রত্যেককে এক মাস করে বিনামশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নবীগঞ্জ থানার এসআই লোকেশ চন্দ্র দাসসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন