২৯ এপ্রিল ২০২৩
শাবি প্রতিনিধি : টানা ২১দিনের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর আগে ১০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ১২ এপ্রিল থেকে দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এতে টানা ২১দিন বন্ধ ছিল ক্যাম্পাসটি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৭ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে। তবে ২৮ ও ২৯ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৩০ এপ্রিল থেকে যথারীতিতে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম শুরু হবে।