১৩ অক্টোবর ২০১৮
ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রী যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী বলেছেন, এ সরকারের আমলে ওসমানীনগরে গত ৫ বছরে কয়েক শত কোটি টাকার দৃশ্যমান উন্নয়ন করা হয়েছে। স্কুর কলেজ, মাদ্রায় বহুতল ভবন, রাস্তাঘাত ব্রিজ কালভার্ট সহ বিভিন্ন সেক্টরে কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন গুলোর অনেকেই দেখে না দেখার ভান করেন। এমনকি মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্ঠি করছেন। শুধু ওসমানীনগরে গত কয়েক দিনে স্কুল,উপজেলা হাসপাতাল, রাস্তা সহ বিভিন্ন সেক্টরে প্রায় এক কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে। জাতীয় পার্টি মহাজোর সাথে আছে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের সাথে জাতীয় পার্টি থাকলে সিলেট-২ আসনে জোটের শরিক অন্য দলের যাকে মনোনয়ন দেয়া হবে তার সাথে কাজ করব।
শনিবার বিকেলে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় পার্টির এই যুগ্ন-মহাসচিব আরো বলেন, গণমাধ্যমের সাথে আমার আত্মার সম্পর্ক। সাংবাদিকদের আমি নিজের পরিবারের সদস্য মনে করি। সাংবাদিকদের যেকোন প্রয়োজনে আমার দরজা ২৪ঘন্টা খোলা। আপনাদের সহযোগী নিয়েই আমি দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চাই।
তিনি আরো বলেন, বিগত ৫ বছরে সিলেট-২ আসনে নজিরবিহীন উন্নয়ন হয়েছে। নির্বাচিত হওয়ার পর থেকেই নিজেকে জনগনের সেবায় উৎসর্গ করেছি। বাকী জীবনও আমি বিশ্বনাথ ও ওসমানীনগরের মাঠি ও মানুষের উন্নয়নে কাজ করতে চাই। বিগত ৫টি বছর সাধ্যমত এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি, তার পরও কিছু কাজ অসমাপ্ত রয়েছে। আগামী নির্বাচনে আল্লাহপাক আমাকে পুনরায় নির্বাচিত করলে অসমাপ্ত কাজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আপ্তাব আলী, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সুমন মিয়া, জাতীয় পার্টি নেতা তেরাব আলী, আব্দুল মুমিন মামুন, ইউপি সদস্য তছন আলী, জাহাঙ্গির আলম, আমিনুল ইসলাম সিকদার প্রমূখ।