১২ আগস্ট ২০২২
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের
ফটিক মিয়ার পুত্র রুবেল মিয়া (২৯), করগাও ইউনিয়নের সাকুয়া গ্রামের আঃ গনির পুত্র মোঃ জাহাঙ্গীর (২৫), কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মৃত আঃ গনির পুত্র মো মহিবুর রহমান (২৮), সিলেটের বালাগঞ্জ এলাকার মোখলিছ খানের পুত্র রুজেল খান ওরফে ময়না মিয়া (২৪), ইনাতগঞ্জ ইউনিয়নের বাজার চড়া গ্রামের হাজী তাহির উল্লাহ পুত্র জাহাঙ্গীর আলম জাহান ( ২২)।
বৃহস্পতিবার মধ্যরাতে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ১টি পিকআপ গাড়ীসহ তাদেরকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করে। পরে শুক্রবার বিকেলে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।