২০ অক্টোবর ২০১৮


হবিগঞ্জের বাইপাস সড়কটি যেন মরণ ফাঁদ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাইপাস সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় ছোট ছোট খানাখন্দ গুলো এখন বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে দিন দিন রাস্তাটি বেহাল দশায় পরিণত হচ্ছে। এ যেন দেখার কেউ নেই। যে কারণে স্কুল কলেজগামী সাধারণ শিক্ষার্থীসহ দৈননিন্দ কাজ করা মানুষের মধ্যে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য দাবী জানিয়েছে ভোক্তভোগী এলাকাবাসি।

জানা যায়, সদর উপজেলার নছরতপুর থেকে বাইপাস সড়কটি কামড়াপুর ব্রীজ পর্যন্ত প্রায় সাড়ে ১৪ কিলোমিটার সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যান বাহন চলাচল করে। সড়কটির অবস্থা বেহাল হওয়ায় দুর্ভোগ যেন ছাড়ছে না এলাকাবাসির। এছাড়াও প্রতিনিয়তই ছোট বড় দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে সাধারণ মানুষদেরকে। বিশেষ করে বৃষ্টির দিনে ছোট ছোট গর্তগুলো পানিতে তলিয়ে থাকার কারণে সবছেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এলাকাবাসির অভিযোগ, দীর্ঘদিন যাবত সড়কটিতে সংস্কার কাজ না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের ছাত্রী রুবি আক্তার জানান, দীর্ঘদিন যাবত সংস্কার কাজ না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে ইট উঠে গিয়ে ছোট ছোট গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে দিন দিন ওই ছোট ছোট গর্তগুলো বড় বড় গর্তে পরিণত হচ্ছে। আর এতে করে চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে আমরা (ছাত্র-ছাত্রীরা) বাইপাস সড়কটি দিয়ে কলেজে আসা যাওয়ার সময় বিড়ম্বনার পড়ছি।

আনোয়ারপুর বাইপাস রোড এলাকার ব্যবসায়ী ফরিদ আহমেদ জানান, বাইপাস সড়কটি সংস্কার না করার ফলে আমাদের মালামাল আনতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও গাড়ি চালকরা রাস্তা ভাঙ্গার অজুহাত দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করে নিচ্ছে।

হবিগঞ্জ জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যাকস) এর সভাপতি আলহাজ্ব সামছুল হুদা জানান, হবিগঞ্জ শহরের একমাত্র বানিজ্যিক সড়ক হচ্ছে বাইপাস সড়কটি। পুরো জেলার যাবতীয় মালামাল আসে সড়কটি দিয়ে। তাই সড়কটির অবস্থা বেহাল হওয়ায় প্রতিদিন লাখ লাখ টাকার মালামাল আনতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবসায়ীদেরকে।

এছাড়াও টাইলসসহ কাচের মালামাল গাড়ি দিয়ে আনার সময় ভেঙ্গে যাচ্ছে। তাই আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে দ্রুত যেন সড়টি সংস্কার করা হয় তার দাবি জানাই।

সড়ক ও জনপদ বিভাগ (সওজ) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইতিমধ্যে বাইপাস সড়কের নছরতপুর থেকে সংস্কার কাজ শুরু হয়েছে। আশা করি দ্রুত কাজ সম্পন্ন করা হবে। এছাড়াও প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ কাজটি সম্পন্ন হতে আরও দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে বলেও তিনি জানান। তবে বৃষ্টির কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে।

শেয়ার করুন