৯ ফেব্রুয়ারি ২০২২


ঘরের মাঠেই সবার আগে সিলেটের বিদায়

শেয়ার করুন

ক্রীড়া প্রতিবেদক : বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ফিল্ডিং নেয় সিলেটের অধিনায়ক রবি বোপারা। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে বরিশাল। বিপিএলে প্রথম দল হিসাবে বিদায় নিলো সিলেট সানরাইজার্স। ৮ ম্যাচে তাদের জয় ১টি। ৩ পয়েন্ট নিয়ে তলানীতে সিলেট । ফরচুন বরিশালের ২০০ রানের টার্গেটে খেলতে নেমে সিলেট সানরাইজার্স ৬ উইকেটে ১৮৭ রান করে । ১২ রানে জয় পায় ফরচুন বরিশাল।

প্রথম ওভারেই মুজিব-উর রহমানকে টানা তিন চার মারা ইনগ্রাম মাত্র ২৪ বলে তুলে নিয়েছিলেন ফিফটি।শুরু থেকে ঝড়ের বেগে রান করা ইনগ্রাম আউট হন ৯০ রানে। ১৬ চার ও ১ ছয়ে মাত্র ৪৯ বলে এই রান করেন তিনি। শেষ দিকে মোসাদ্দেক-আলাউদ্দিন বাবু রানের ব্যবধানটাই কমিয়েছেন শুধু। তারা দুজন ষষ্ঠ উইকেটের জুটিতে ২৮ বলে ৫১ রান যোগ করেন।

ফরচুন বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল। উদ্বোধনী জুটিতে মাত্র ৪০ বলে ৭২ রানের জুটি গড়েন দুজন। যেখানে বড় অবদান মুনিমের। আউট হওয়ার আগে এই ওপেনার ২৮ বলে ৫১ রান করেন।
ব্যাটিং ব্যর্থ ছিলেন নুরুল হাসান সোহান। ৪ বলে ২ রান করেন তিনি। ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ১১ বলে ১০ রানের ।

শেষ দিকে এসে ফিফটি তুলে নেন গেইল অপরাজিত থাকেন ৫২ রানে। আর ১৩ বলে ৩৪ রানের অপরাজিত থাকেন ডোয়াইন ব্রাভো।

প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলা এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। এখন ফরচুন বরিশালের সামনে লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে অফে যাওয়া।

সিলেট সানরাইজার্স একাদশ
রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু, মিজানুর রহমান, সোহাগ গাজী, এ কে এস স্বাধীন, কলিন ইনগ্রাম, শিরাজ আহমেদ।

ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্র্যাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, জিয়াউর রহমান, মুজিব-উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর-

সিলেট : ১৮৩/৬ রান। (১২ রানে হার)।
ব্যাটিং: বিজয়(৭), মিঠুন(১৯), ইনগ্রাম(৯০), মোসাদ্দেক(৩৪), বোপারা(৯), মিজানুর(০), বাবু(২২)
বোলিং : সাকিব(২), ব্রাভো(২), শান্ত(২)।

বরিশাল :১৯৯/ ৪ রান।
ব্যাটিং : মুনিম(৫১), গেইল(৫১)*,সোহান(২), সাকিব(৩৮), হৃদয়(১০), ব্রাভো(৩৪)*।
বোলিং : স্বাধীন(১), বাবু(১), অপু(১), গাজী(১)।

শেয়ার করুন