১১ অক্টোবর ২০১৮
ডেস্ক রিপোর্ট : ২১শে আগস্টের গ্রেনেড হামলাকে হাতিয়ার বানিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করেছে। তারেক রহমানসহ বিএনপি নেতাদের জড়িয়ে ফরমায়েশি রায় জাতি প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের রেজিস্টারি মাঠে আয়োজিত সমাবেশে জেলা ও মহানগর নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বক্তারা বলেন, দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের বিচার ব্যবস্থা সম্পর্কে পুরো অবগত আছে। আদালতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের মাধ্যমে বাকশালী সরকার গোটা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের ভয়াল রোষানল থেকে তাদের অনুগত প্রধান বিচারপতিও রেহাই পাননি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ হক, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউলগণি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, শাহজামাল নুরুল হুদা, মহানগর সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, প্রমুখ।