৯ অক্টোবর ২০১৮

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে রসুলগঞ্জ বাজারে মিষ্টির পেকেটে ওজনে কারচুপি করায় বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা ও ইমাম বাড়ি বাজারের শাহাজালাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে রসুলগঞ্জ বাজারের রাফি স্টোরকে ১ হাজার টাকা ও কাশফুলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ইমামবাড়ি বাজারের নিশাত আইসক্রীম ফ্যাক্টরীকে ৪ হাজার টাকা ও শাহাজালাল বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই শামসুলের নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।