১৯ নভেম্বর ২০১৯


নবীগঞ্জে মাইক্রোবাস চাপায় পিইসি পরীক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শা এলাকায় মাইক্রোবাস চাপায় ইয়াসমিন আক্তার (১১) নামে এক প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ইয়াসমিন ওই এলাকার কাতন মিয়ার মেয়ে ও পিইসর পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিদ্যালয়ের নাম জানা যায়নি।

মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশের এসআই মুজিবুর রহমান জানান, দুপুরের দিকে কুর্শা এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হাটছিল মেয়েটি। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাম তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন