৮ অক্টোবর ২০১৮


হবিগঞ্জে ৬৫ কেজি মা ইলিশ জব্দ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহর থেকে ৬৫ কেজি মা ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম ভূইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা খাতুন এই আভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম ভূইয়া জানান, দুপুরে শহরের কোর্ট স্টেশন বাজারে অভিযান চালিয়ে ২৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে বাইপাস রোড এলাকা থেকে জব্দ করা হয় আরো ৪০ কেজি। অভিযানকালে মাছ বিক্রেতারা পালিয়ে যায়। জব্দকৃত মা ইলিশগুলো হবিগঞ্জ শহরের ৫টি এতিম খানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন