৩১ জুলাই ২০২৩
ধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক পরিসরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহীদমিনার চত্বরে উপজেলার ৪ ইউনিয়নের নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতিতে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ৪ ইউনিয়ন সহ উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তি সমাবেশে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াসউদ্দীন নুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি সদ্যসাবেক সদর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার দেবল, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে, যুগ্ন সাধারন সম্পাদক চামরদানী চেয়ারম্যান আলমগীর খসরু, দঃবংশীকুন্ডা চেয়ারম্যান রাসেল আহম্মেদ, আওয়ামীলীগ নেতা লিটন দত্ত, রিপন সরকার, ইউপি সদস্য প্রাণ গোপাল রায় চৌধুরী, মানিক, মিয়া, সুদিন সরকার প্রমুখ।
বক্তাগন এসময় বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং বলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিকল্প নেই।শতবাধা পেড়িয়ে আওয়ামীলী মাঠে আছে,থাকবে।বিএনপি জামাত চক্রের সকল নাশকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা নৌকার বিজয় আওয়ামী লীগের বিজয়,আমাদের বিজয় তৃণমুলের ক্ষেটে খাওয়া জনমানুষের বিজয়, তাই আসুন দলের স্বার্থে সকলি ঐক্যবদ্ধ্য হই।এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যনগর উপজেলার সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।