১৬ ডিসেম্বর ২০২৩


মধ্যনগরে বিজয় দিবস উদযাপন

শেয়ার করুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে মধ্যনগর থানা চত্বরে তোপধ্বনি করে প্রশাসন।

শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে।দুপুরে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে বীর মুক্তিযোদ্ধা গনদের সংবর্ধনা,সম্মাননা তুলেদেন মধ্যনগর উপজেলা প্রশাসন।

অন্যদিকে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ,ছাত্রলীগ।মধ্যনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, বণিক সমিতি,শিক্ষাপ্রতিষ্ঠান সহ সামাজিক একাধিক রাজনৈতিক অঙ্গসংগঠন মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল ও শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

শেয়ার করুন