৪ অক্টোবর ২০১৮


মৌলভীবাজার-৩ আসনের ২০ দলের মনোনয়ন চান বিলাল

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-৩ আসনে ২০ দলীয় ঐক্যজোটের মনোনয়ন চান খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বিলাল।

বৃহষ্পতিবার মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা জানান।

রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল নিজের প্রার্থীতা ঘোষনা করে লিখিত বক্তব্য রাখেন।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন খেলাফত মজলিসেন কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা সামছুজ্জামান চৌধুরী।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আসাদ আহমদ চৌধুরী, শহর শাখার সভাপতি- মাওলানা সৈয়দ মুজ্জাদ্দিদ আলী, সহ-সভাপতি মুহিবুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, কাজী হারুনুর রশিদ, সৈয়দ মাওলানা সাইফুর রহমান, মুহাম্মদ জিয়া উদ্দীন ইউসুফ প্রমূখ।

শেয়ার করুন