৩ অক্টোবর ২০১৮


গোলাপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে দোকান পুড়ে ছাই

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ:: গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ ঘোষ গাঁও এলাকায় দুর্বৃত্তের দেয়া আগুনে ‘আল মদিনা স্টোর’ নামের একটি দোকান পুড়ে ছাই হয়েছে।বুধবার (০৩ অক্টোবর) অনুমানিক রাত তিনটা ত্রিশ মিনিটে দোকানে অগ্নিকাণ্ডের খবর পান দোকানের মালিক উসমান আহমদ।প্রায় দুই ঘন্টা চেষ্টার পর এলাকাবাসীর সহয়াতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়,এসময় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়।এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক উসমান আহমদ।

গোলাপগঞ্জ থানা সুত্রে জানা যায় কে বা কারা রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে চলে যায়,এসময় দোকানে ভিতরে থাকা ফ্রিডম ১০০ সিসি ও যারা ১০০ সিসি দু’টি মটর সাইকেল,একটি এলইডি টিভি সহ প্রায় দশ লক্ষাদিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানায় যোগাযোগ করা হলে দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানানো হয়।

 

শেয়ার করুন