৩০ সেপ্টেম্বর ২০১৮


নিরাপদ সড়কের প্রচারণায় মুহিবুর রহমান ফাউন্ডেশন মানববন্ধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : “সময়ের চেয়ে জীবনে মূল্য অনেক বেশি সড়ক দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে মানব সম্পদ উন্নয়ন শিক্ষা উদ্যোগ মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবুর রহমান একাডেমি ও ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের আয়োজনে গতকাল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সকাল এগারোটায় পৃথক পৃথকভাবে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক নিরাপদ করার লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলাসহ সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করার আহবান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ফরিদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সড়ক দুর্ঘটনা প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট ঘটনা। যার ফলে এটিকে একটি হত্যাকাণ্ডও বলা যায়। প্রতিবছরই এই দুর্ঘটনা বেড়েই চলছে। যার ফলে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আক্রান্ত ব্যক্তি। যার প্রভাব শুধুমাত্র আক্রান্ত ব্যক্তির নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহণ ব্যবস্থা, দেশের সর্বস্তরের জনগণ, দুর্ঘটনা প্রতিরোধে জাতীয় আন্দোলন গড়তে হবে,বিশেষ অতিথির বক্তব্যে কলেজের রেক্টর মো. সামসুর রহমান বলেন সরকারকে সহযোগিতা করে সড়ক দুর্ঘটনা রোধে মুখ্য ভূমিকা পালনের পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবার ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। গণমাধ্যম, সুশীল সমাজ, বিভিন্ন সংগঠন, এনজিও, ছাত্র সমাজ, যাত্রী, চালক, পথচারীসহ রাষ্ট্রের সব জনগণকে মিলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে উল্লেখ করেন।

পৃথক পৃথক মানববন্ধনে সিলেট কমার্স কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন মিয়া ও মবরুর আহমদ সাজু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক কাজী আমিনুল ইসলাম, অসীম রায়, সজীব দত্ত, আব্দুছ ছব্বুর প্রমুখ।সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের মানববন্ধেনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মু. রহমান বুলবুল।

প্রভাষক ফাহিম কোরাইশী’র পরিচালনায় এ আয়োজনে বক্তব্য রাখেন প্রভাষক নজরুল ইসলাম আফজাল হোসাইন ,আলী কামরুল হাসান জেসন, সোয়েব আহমদ চৌধুরী, আবুল হাসনাত হাসান প্রমুখ মুহিবুর রহমান একাডেমির আয়োজনে মানবন্ধনে, একাডেমির প্রিন্সিপাল মো. ইুরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক এটি.এম. ফরিদ গাজীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন একাডেমির শিক্ষক, আব্দুস শহীদ, আব্দুল মুনিম, ইমদাদুল হক, তোফায়েল আহমদ প্রমুখ: নগরীর নয়াসড়কস্থ ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের মানববন্ধনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আ.ন.ম. ই্য়াহইয়া’র সভাপতিত্বে ও প্রভাষক জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের প্রভাষক, আবু সালেহ ,জনি রায়সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

শেয়ার করুন