২৯ সেপ্টেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : শনিবারে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের ওলিপুরে যাত্রীবাহি বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনির মিয়া (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত মনির মিয়া নাটোর জেলা সদরের ছাতরুইয়া গ্রামের আব্দুল হকের ছেলে ও বাসের হেলপার বলে জানা গেছে।।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ছামী-জনি পরিবহণ নামে একটি যাত্রীবাহি বাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ওলিপুরে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মনির মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ১৫ জন। নিহতের লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।