১৬ অক্টোবর ২০২৩


কুলাউড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম বাছিত মিয়া (৪০)। তিনি ওই গ্রামের মৃত কনা মিয়ার ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে বাছিত মিয়া খাওয়াদাওয়া শেষে বাইের যান। গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে সোমবার ভোর ৫টার দিকে তাদের বাড়ির পাশের একটি গাছে বাছিতের লাশ ঝুলে থাকতে দেখেন।

কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

 

আজকের সিলেট ডটকম / জনি কান্ত শর্মা 

শেয়ার করুন