২৬ সেপ্টেম্বর ২০১৮


ছাতকে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে জাউয়া বাজারে খাবারের হোটেল ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জাউয়া বাজারে সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে ও সুনামগঞ্জ র‌্যাব-৯ এর এএসপি আব্দুল খালেক ও ডিএডি নাসিম রেজাসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে খাদ্য সামগ্রী বিক্রির এ সকল প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫টি প্রতিষ্ঠানকে পচা, বাসি ও নোংরা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করে।

এদের মধ্যে জাউয়া বাজার ইসলাম রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, তিন ভাই রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, মসান্না রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, তাওহিদা রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, হাবিব বেকারিকে ২ হাজার টাকা ও রাজা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি মিষ্টির দোকানদার ও ফল ব্যবসায়ীরা জরিমানার অর্থ এড়াতে দোকান বন্ধ করে পালিয়ে যান

শেয়ার করুন