৫ আগস্ট ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : শেরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃতরা হলো- মৌলভীবাজার সদর থানার খলিলপুর ইউনিয়নের আমজাদ মিয়ার পুত্র হোসেন মিয়া (২২), একই গ্রামের শাহিন মিয়া পুত্র সায়েদ আহমদ (২৪) ও ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জকি মিয়ার পুত্র সামছু উদ্দিন মিয়া (২২) এবং মৌলভীবাজার সদর থানার বেকামুড়া গ্রামের হুসমত উল্যার পুত্র কুদ্দত আলী (২৫)। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার রাতে শেরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তর।
জানা গেছে, মৌলভীবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অফিসার ইনচার্জ (ওসি) অমর কুমার সেনশুক্রবাররাত সাড়ে ৮ টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে শেরপুরের ব্রাহ্মণগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ব্রাহ্মণগ্রাম (মিশিনহাটি) গ্রামের আমজাদ ওরুপে সারকেছ মিয়ার বাড়ি থেকে তার ছেলে হোসেনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় আটককৃত মাদক ব্যবসায়ীদের শরীর তল্লাশী করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তিতে রাত ৯টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কাজির বাজারে অভিযান পরিচালনা করে ৪শ’ গ্রাম গাঁজাসহ কুদ্দত আলীকে আটক করে জেলা মাদকদ্রব্য অফিসে নেওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে শুক্রবার রাতে মৌলভীবাজার মডেল থানায় তাদেরকে প্রেরণ করেন মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন। থানা পুলিশ তাদেরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
মৌলভীবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অফিসার ইনচার্জ অমর কুমার সেন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে থানায় প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ শনিবার দুপুরে ৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
(আজকের সিলেট/৫ আগষ্ট/ডি/এসটি/ঘ.)