১১ আগস্ট ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেটে গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেটে মৃতের সংখ্যা এখন ১২৪৯ জন। একই সময়ে করোনাশ আক্রান্ত হয়েছেন আরো ৬ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এর মধ্য দিয়ে ওসমানীতে ১২৩ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ১০৫৬ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৫ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৯ জন রয়েছেন।
আর সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৬৭ হাজার ৫৭৮ জন। তন্মধ্যে ৬৫ হাজার ৮৫৫ জন সুস্থ হয়ে ওঠেছেন।