১৯ সেপ্টেম্বর ২০১৮


সন্ধান মিলল এমসি কলেজের ছাত্র সাজ্জাদের

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : অবশেষে নিখোঁজের ১২ দিন পর সিলেটের এমসি কলেজের ছাত্র সাজ্জাদ আহমদের (২৪) সন্ধ্যান পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকালে সাজ্জাদের পরিবারের সদস্যরা তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে সিলেট নিয়ে আসেন।

সাজ্জাদ সিলেটের এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও হবিগঞ্জের পশ্চিম নোয়াগাঁওয়ের মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার ছেলে।

সাজ্জাদের ভাই সুজায়েদ মিয়া জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তথ্য পেয়েই তারা ঢাকায় যান। এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গত বৃহস্পতিবার কলেজে যাওয়ার পথে নিখোঁজ হন সাজ্জাদ। এ ঘটনায় তার ভাই সুজায়েদ মিয়া সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়রি করেন। এরপর সাজ্জাদকে উদ্ধারের জন্য তৎপর হয় র‌্যাব-৯ ও পুলিশ।

শেয়ার করুন