১০ সেপ্টেম্বর ২০১৮
ডেস্ক রিপোর্ট : মোগলাবাজার থেকে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে শাহপরান থানা পুলিশ। রোববার মধ্যরাতে মোগলাবাজার থানাধীন কুশিঘাট আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার গণমাধ্যমে প্রেরিত সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গ্রেপ্তারকৃত রঞ্জিত রবি দাস নগরীর শিবগঞ্জের গেদুরাম রবি দাসে ছেলে।
রবি দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার আদলতে সোপর্দ করা হয়।