৯ সেপ্টেম্বর ২০১৮


শাবিতে শিক্ষার্থীদের সক্ষমতা উন্নয়ন শীর্ষক কর্মশালা

শেয়ার করুন

শাবি প্রতিনিধি

বাংলা বিভাগের শিক্ষার্থীদের সক্ষমতা উন্নয়নে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালার আয়োজন করেছে বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটি।

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের নিচতলায় আইকিউএসির কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র পরিচালক অধ্যাপক ড. আবাদু্ল আউয়াল বিশ্বাস।

এসময় বাংলা বিভাগের ‘সেল্ফ অ্যাসেসমেন্ট’ কমটির অন্য দুই সদস্য বিভাগের প্রধান অধ্যাপক ড. আশ্রাফুল করীম এবং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিভাগের মোট ছয়টি ব্যাচের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীসহ ক্লাস রিপ্রেজেন্টিভ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস বলেন, বাংলা আমাদের মাতৃভাষা। তাই আমাদের দেশে এ ভাষার গুরুত্ব অনেক। বাংলা বিভাগের শিক্ষার্থীরা গ্রেজুয়েট প্রোফাইল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়নের অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি গ্রেজুয়েট প্রোফাইল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে কীভাবে গবেষণা কাজে মনোনিবেশ করা যায়, সেই বিষয়ে বিস্তর আলোচনা করেন অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস। তাঁর দেওয়া বক্তব্যের উপর আলোচনা রাখেন উপস্থিত বিভাগের অন্যান্য অধ্যাপকেরাও।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিক্ষকেরা।

 

শেয়ার করুন