৭ সেপ্টেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদ সিলেট’র ঈদপুনর্মিলনী ও দোয়া মাহফিল গতকাল (শুক্রবার) সন্ধায় নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও আবুল খায়ের ষ্টীল এর সহকারী মহাব্যবস্থাপক মশিউল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল এসিওরেল সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড.আব্দুল আউয়াল বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সভ্যতা সহমর্মিতা ও স্বকীয়তা এই শ্লোগানকে সামনে নিয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারণ করে ত্যাগের মনোভাব মানবতার কল্যাণে অঙ্গীকার ব্যক্ত করতে হবে। এছাড়া প্রত্যেকের স্ব-স্ব অবস্থান ও কর্মস্থলে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বরিশাল বিভাগের ইতিহাস.ঐতিহ্য ও মর্যাদাকে সমুন্নত রেখে চলতে হবে। তিনি আরো বলেন সিলেটে আমাদের সেতুবন্ধন তৈরি করতে হবে। বরিশাল শিক্ষাক্ষেত্রে এগিয়ে আছে তার মান আমরা সিলেটেও বসবাস করে শিক্ষার মান ধরে রাখবো। শিক্ষার্র্থীদের উপবৃত্তি দিয়ে আমরা তাদেরকে অনুপ্রানিত করবো। জনকল্যাণ মূলক কাজে আমাদের সম্পৃক্ত হতে হবে তাহলে আমাদের সংগঠন অবিস্বরনীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এমসি কলেজের সাবেক অধ্যাপক গ্রীণ জেমস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ লে.(অবঃ) গোলাম রব্বানী, এভারগ্রীন একাডেমীর অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীর, ইবনেসিনা হাসপাতালের ব্যবস্থাপক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক, মামুন উর রশিদ, আসলাম হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ও কমিটির আহবায়ক মো.সোহেল হোসেন,অর্থ সম্পাদক মো.মুনীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আবদুল ওয়াব, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো.রুহুল আমিন,নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।