৩ আগস্ট ২০১৭

আজকের সিলেট ডেস্ক:: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। চুনারুঘাট থানা পুলিশের একটি সুত্রে বিষয়টি নিশ্চিত করেছে।
আটককৃতরা হলো- গুচ্ছগ্রামের আলী মিয়ার ছেলে সুহেল মিয়া (৩০), চন্দনা গ্রামের মৃত আ. নূরের ছেলে হান্নান মিয়া (৩২) ও গাতাবলা গ্রামের আহাম্মদ আলীর ছেলে কাজল মিয়া (৩৫)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আজকের সিলেট/সৈয়দ রাসেল