৪ সেপ্টেম্বর ২০১৮


প্রকাশিত সংবাদ প্রসঙ্গে এলাকাবাসীর প্রতিবাদ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গত ৩০ আগস্ট আজকের সিলেট ডটকম-এ ‘ কানাইঘাটে ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতা আটক, অতপর…’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী। এবিষয়ে সংশ্লিস্টদের বক্তব্য তুলে ধরা হলো।

স্থানীয় ইউপি চেয়ারম্যান : কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণিগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ বলন, গত দুই দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমাকে ঝড়িয়ে আমার মধ্যস্হতায় একটি বিবাহ সম্পাদনের বিষয়ে লেখালেখি চলছে। এব্যাপারে আমি কিছুই জানিনা। এরকম কোন জামেলা আমার ইউনিয়নে কোথাও হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সামাজিক ভাবে কাউকে এমন হেয়প্রতিপন্ন করা উচিত নয়। এ ধরণের কাল্পনিক বানোয়াট পোষ্ট করা থেকে বিরত থাকা উচিত। আমি এর তীব্র নিন্দা যানাচ্ছি।

সাবেক ইউপি সদস্য : কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণিগ্রাম ইউপির ৯নং ওয়ার্ডে সাবেক মেম্বার মখলিছুর রহমান বলেন, গত ৩০ আগস্ট বৃহস্পতিবার বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক একাউন্ট “এম এন জামান” নামক আইডি হইতে আমার মেয়ে জনৈক মাহফুজ সিদ্দিকির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বলে স্ট্যাটাস প্রচার করে। একই ভাবে জনৈক “মাহফুজ চৌধুরী” তাঁর আইডি হইতে আমার মেয়েকে জড়িয়ে কুরুচীপুর্ণ মন্তব্য করিয়া একটি পোষ্ট করে, অনুরূপ ভাবে জনৈক “সামিউল আলম রাজন” নামক আইডি হইতে আমার মেয়ের সাথে জনৈক মাহফুজ সিদ্দিকি তাহার ঘরে আটক হয়েছে বলিয়া স্ট্যাটাস প্রচার করে। একই ভাবে “ফখর উদ্দিন” নামক আইডি হইতে আমার মেয়ের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হয়। পরবর্তীতে ফেইসবুকে পোস্টকারী এম এন জামান বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমার সন্দেহ হচ্ছে, কোন শত্রুলোক আমার পরিবারের মান সম্মানকে ক্ষুন্ন করার জন্য পরস্পর যোগসাজসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভূয়া ও মিথ্যা বানোয়াট স্ট্যাটাস পোষ্ট করে প্রচার করছে। আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মাহফুজ সিদ্দিকী : কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ সিদ্দিকী বলেন, আমার রাজনৈতিক ও সামাজিক অগ্রযাত্রকে ব্যহত করতে একটি কুচক্রি মহল প্রবাসে বসে দেশের কথিত অপপ্রচারকারী সিন্ডিকেটের সহযোগিতায় এ রকম কুরুচিপূর্ণ ধারাবাহিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষের বক্তব্য : সংবাদটি স্থানীয়ভাবে অসমর্থিত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরী করা হয়েছিলো। তবে তথ্যদাতা এবিষয়ে পরবর্তিতে নির্ভরযোগ্য কোন তথ্য দিতে পারেনি। এখানে প্রতিবেদকের কোন নিজস্ব বক্তব্য ছিলনা।

শেয়ার করুন